ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে: আরাঘচি যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেল ইরান রাখালবালক থেকে ইরানের বিশ্বকাপের নায়ক আলিরেজা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার ফিলিস্তিনি-ইসরায়েলি পতাকার কিপ্পা পরে আবারও আলোচনায় ব্রিটিশ লেখক সিনক্লেয়ার সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে বল পাস দিতে বাধ্য নই সর্বোচ্চ টাকা পাচারের জন্য ড. ইউনূস ডাবল নোবেলের দাবিদার: রনি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের অজু করার সময় বজ্রাঘাতে প্রাণ গেল মাদরাসার ৩ শিক্ষার্থীর

ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের সংরক্ষণকেন্দ্রে হামলার দাবি পাকিস্তানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

ভারতের হামলার জেরে অপারেশন বুনিয়ান-মারসুস শুরু করেছে পাকিস্তান। এর অধীনে ভারতের বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার দাবি করা হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে অবস্থিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণকেন্দ্রে একটি হামলা চালানো হয়েছে।

ব্রহ্মোস হলো সুপারসনিক ক্ষেপণাস্ত্র। যার সর্বোচ্চ পাল্লা ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল)। এটি সাবমেরিন, জাহাজ এবং যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিকযান থেকে নিক্ষেপ করা যায়।

ব্রহ্মস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এ ক্ষেপণাস্ত্রের উন্নয়নের সঙ্গে জড়িত। এটি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ও রাশিয়ার রকেট ডিজাইন ব্যুরো এনপিও মাশিনোসট্রোয়েনিয়ার একটি যৌথ উদ্যোগ।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার খবর এলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে

ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের সংরক্ষণকেন্দ্রে হামলার দাবি পাকিস্তানের

আপডেট সময় ০৪:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫