ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জাতীয় জাদুঘরে মেসি-আলভারেজ-এনজোর স্বাক্ষরিত জার্সি, দেখতে ফুটবলপ্রেমীদের ভিড় ইসরায়েলের কারাগারে ৪০ বছর কাটানো মাহের ইউনিসের মৃত্যু শেহবাজকে পাশে নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, পুরুষ শূন্য হবে কী পৃথিবী? খামেনির জানাজায় অংশ নিলেন তার ৩ ছেলে ব্রাজিলকে বড় দল মনে করেন না নরওয়ে কোচ সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ মরক্কোর রূপকথা চলছেই, এবার কি বিশ্বকাপ জয়ের পালা? খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান

ভারতে মুসলমানদের মসজিদ-বসতি উচ্ছেদ, জামাত-ই-ইসলামি হিন্দের প্রতিবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লিতে মসজিদ ও মুসলমানদের বাড়িঘর ভাঙার প্রতিবাদ জানিয়েছে জামাতইসলামি হিন্দ (জেআইএইচ) তাদের অভিযোগ, উন্নয়ন ও নিরাপত্তার নামে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে রাজনৈতিক উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এছাড়া ভোটার তালিকা সংশোধন কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেআইএইচের সহসভাপতি সালিম ইঞ্জিনিয়ার বলেন, শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা বেছে বেছে ভেঙে ফেলা খুবই উদ্বেগজনক।

তিনি বলেন, ‘বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। একদুটি হিন্দুধর্মীয় স্থাপনাও ভাঙা হয়েছে, কিন্তু এভাবে কাজ করা উচিত নয়। সরকার উন্নয়ন ও নিরাপত্তার কথা বলে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে চাইছে। এসব ভাঙার অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনগত প্রক্রিয়া ঠিকমতো অনুসরণ করা হচ্ছে না।

ভোটার তালিকা সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে নই। কিন্তু যেভাবে খুব তাড়াহুড়ো করে এটি করা হচ্ছে, তার বিরোধিতা করছি। কোনো বৈধ নাগরিক যেন বাদ না পড়েন। অনেক মানুষ কাজের জন্য অন্য রাজ্যে থাকেন, তাই যাচাইয়ের সময় উপস্থিত থাকতে নাও পারেন। তাই তাদের নাম যেন কেটে না দেওয়া হয় এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে যেন লক্ষ্যবস্তু বানানো না হয়।

এর আগে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জেআইএইচ দাবি করে, রাজস্থানের কয়েকটি এলাকা পরিদর্শনকারী তাদের প্রতিনিধিদল এমন কিছু ঘটনা পেয়েছে, যেখানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই মসজিদ, দরগা ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে, যোগ্য কোনো ভোটারের নাম যেন ভুল করে বাদ না যায়, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে জেআইএইচ সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল

ভারতে মুসলমানদের মসজিদ-বসতি উচ্ছেদ, জামাত-ই-ইসলামি হিন্দের প্রতিবাদ

আপডেট সময় ১২:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬