ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: মিশরের প্রেসিডেন্ট ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া সেই অভিযুক্ত গ্রেপ্তার শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম: ট্রাম্প প্রেস ও মিডিয়া কমিটির নতুন নেতৃত্বে তাসনোভা মাহবুব সালাম ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা

হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, পুরুষ শূন্য হবে কী পৃথিবী?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পুরুষ জাতি কি একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে? সাম্প্রতিক এক গবেষণাকে ঘিরে এমন প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে পুরুষ লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াই (Y) ক্রোমোজোম। এটি শুধু পুরুষদের শরীরেই থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে বাবার কাছ থেকেই সন্তানের শরীরে যায়।

বিজ্ঞানীদের মতে, দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ায় ওয়াই ক্রোমোজোম ধীরে ধীরে তার কিছু জিন হারাচ্ছে। এর কারণ, এক্স ক্রোমোজোমের মতো এটি জোড়ায় থাকে না। ফলে ক্ষতিকর জিনগত পরিবর্তন বা মিউটেশন নিজে থেকে ঠিক করে নেওয়ার সুযোগও কম। এ কারণেই সময়ের সঙ্গে সঙ্গে ওয়াই ক্রোমোজোমের জিনের সংখ্যা কমে আসছে।

২০২০ সালে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস, বা পিএনএএস-এ প্রকাশিত একটি গবেষণার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে গবেষকরা বলছেন, এর অর্থ এই নয় যে ভবিষ্যতে পুরুষ জাতি বিলুপ্ত হয়ে যাবে।

বিশেষজ্ঞদের মতে, বিবর্তন একটি দীর্ঘমেয়াদি ও স্বাভাবিক প্রক্রিয়া। যদি কোনো একসময় ওয়াই ক্রোমোজোম তার ভূমিকা হারিয়েও ফেলে, তাহলে প্রকৃতি বিকল্প কোনো জিনের মাধ্যমে সেই দায়িত্ব পালন করার পথ তৈরি করতে পারে।

বিজ্ঞানীদের ভাষায়, এই পরিবর্তন যদি ঘটেও, তা হতে পারে লাখ লাখ বছর পরে। তাই ওয়াই ক্রোমোজোম নিয়ে কৌতূহল থাকলেও, মানুষের অস্তিত্ব নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ

হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, পুরুষ শূন্য হবে কী পৃথিবী?

আপডেট সময় ০২:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬