ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর নরওয়ের ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে পাগলাটে রাত: হালান্ড

আমার সঙ্গে চালাকি চলবে না: নরওয়ের গোলকিপারকে নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার জুনিয়র। তবে গোলের আগে নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ডের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় নজর কাড়ে। ম্যাচ শেষে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগে নেইমার ও নাইল্যান্ড একে অপরকে উসকানিমূলক মন্তব্য করছেন। পরে ব্রাজিলের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ফান্তাস্তিকো দুই ফুটবলারের সেই কথোপকথনের বিস্তারিত প্রকাশ করে।

ভিডিওতে দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগে নেইমার গোলকিপারকে উদ্দেশ্য করে বলেন, ‘নেইমার: ‘(বলটা) কোন দিকে চাও? কোন দিকে মারব বলো?’ জবাবে নাইল্যান্ড বলেন, ‘জবাবে নাইল্যান্ড বলেন, ‘পোস্টে, পোস্টে। তবে আমি এটা ঠেকিয়ে দেব! দেখে নিও আমি এটা আটকে দেব!’ এরপর নিখুঁত শটে বল জালে জড়ান নেইমার। নাইল্যান্ড নিজের জায়গায় দাঁড়িয়ে কেবল বলের যাওয়া দেখেন। গোল করার পরপরই নরওয়েজীয় গোলকিপারকে উদ্দেশ্য করে নেইমার বলেন, ‘আমার সঙ্গে এই চালাকি চলবে না! আমার সঙ্গে নয়!’

তবে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের প্রথম পেনাল্টিটি নেন ব্রুনো গিমারায়েস। তখনও গোলশূন্য ছিল ম্যাচ। বাম দিক লক্ষ্য করে নেওয়া তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন নাইল্যান্ড। শেষ দিকে কাসেমিরোর আদায় করা পেনাল্টি থেকে নেইমার গোল করলেও ব্রাজিলের হার এড়াতে পারেননি।  পেনাল্টি থেকে নেওয়া নেইমারের গোলটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোল। ম্যাচ শেষেজিই টিভি’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বকাপ জয়ের যে চেষ্টা তিনি করে আসছিলেন, তাশেষহয়ে গেছে।

নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।’  ম্যাচের পর এমন সংবাদ প্রচার করেছে ব্রাজিলের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো। এছাড়া ফক্স স্পোর্টস, ইএসপিএন, ট্রাইবুনাসহ নির্ভরযোগ্য সব সংবাদমাধ্যমও জানিয়েছে নেইমারের বিদায়ের খবর। ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের হয়ে অভিষেক হওয়া নেইমার দেশের জার্সিতে ১৩০টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৮০টি গোল এবং ৫৯টি অ্যাসিস্ট। ক্যারিয়ারে বিশ্বকাপ তো জেতা হলোই না, এমনকি নিজের দেশকে কোপা আমেরিকার শিরোপাও না জেতানোর আক্ষেপ নিয়ে বিদায় নিতে হলো ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে।  

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা

আমার সঙ্গে চালাকি চলবে না: নরওয়ের গোলকিপারকে নেইমার

আপডেট সময় ০১:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬