ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর নরওয়ের ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে পাগলাটে রাত: হালান্ড

লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে দেখা গেল ব্যতিক্রমী এক ঘটনা। লাল কার্ড দেখার পরও পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। ফিফা তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করায় বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি। রাউন্ড অব ৩২এর ম্যাচে বসনিয়াকে ২০ গোলে হারায় যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের ডান গোড়ালিতে বিপজ্জনক ট্যাকলের দায়ে সরাসরি লাল কার্ড দেখেন বালোগান। সাধারণ নিয়ম অনুযায়ী, এ কারণে পরের ম্যাচে তার খেলার সুযোগ ছিল না।

তবে পরে ফিফা শৃঙ্খলা কমিটি তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সংস্থাটি জানায়, শৃঙ্খলাবিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী এক বছরের পরীক্ষামূলক মেয়াদের জন্য এই নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখা হয়েছে।   ফিফার বিবৃতিতে বলা হয়, এই সময়ের মধ্যে বালোগান যদি একই ধরনের গুরুতর অপরাধে জড়ান, তাহলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। সেক্ষেত্রে আগের শাস্তি কার্যকর হওয়ার পাশাপাশি নতুন অপরাধের জন্য নির্ধারিত শাস্তিও বহাল থাকবে।

এদিকে মার্কিন গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ফিফার সঙ্গে যোগাযোগ করে নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন। পরে ফিফা সিদ্ধান্ত পরিবর্তন করায় সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। চার ম্যাচে তিন গোল করে যুক্তরাষ্ট্রের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বালোগান। মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচটি জিতলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা

লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

আপডেট সময় ০২:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬