ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা বিশ্বকাপ কলঙ্কিত হয়েছে, ভিএআরের ভুলে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দু এখন রেফারিং। মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানের সেই ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়া।

ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন ফুটবলভক্তরা। বিশেষ করে মিসরের সমর্থকরা রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, ক্রমাগত ট্রল ও আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দিতে বাধ্য হন লেতেক্সিয়া।

জানা গেছে, প্রথমে সমালোচনা ঠেকাতে নিজের পোস্টে কমেন্ট করার সুযোগ সীমিত করেছিলেন তিনি। কিন্তু তাতেও সমালোচনার ঝড় থামেনি। শেষ পর্যন্ত পুরো অ্যাকাউন্টই ডিঅ্যাক্টিভেট করে দেন এই ফরাসি ম্যাচ অফিসিয়াল।

ম্যাচের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যোগ করা সময়ে। মিসরের দাবি, ডি-বক্সের ভেতরে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় মোহাম্মেদ সালাহ ফাউলের শিকার হলেও পেনাল্টি দেওয়া হয়নি। ঠিক এর পরের আক্রমণেই আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ, যা ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

এই সিদ্ধান্তসহ আরও কয়েকটি মুহূর্ত নিয়ে ম্যাচ চলাকালীন ও পরবর্তীতে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফও প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন রেফারিং নিয়ে।

ঘটনা এখানেই থেমে নেই। মিসরীয় ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, রেফারির একাধিক গুরুতর ভুল এবং পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণেই তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স

সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি

আপডেট সময় ১২:৩৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬