ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

বন্যার পানির স্রোতে ভেসে গেল দেড় বছরের শিশু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

এবার কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানির স্রোতে ভেসে মুশফিকুর রহিম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার প্রবাসী নাছির উদ্দীনের ছেলে।  

জানা গেছে, বন্যায় প্রবাসী নাছিরের ঘরে প্রায় হাঁটুপানি ওঠে। উঠানেও কোমরপানি ছিল। এর মধ্যেই ঘরে শিশুটিকে রেখে বাইরে কাজ করছিলেন নাছিরের স্ত্রী। এর একপর্যায়ে মায়ের অগোচরে শিশুটি বন্যার পানিতে ডুবে স্রোতের সঙ্গে ভেসে যায়। 

অনেক খোঁজাখুঁজির পর প্রায় ১২০ ফুট দূরে পাওয়া যায় শিশুটিকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুটির মৃত্যুর খবর পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান ইউএনও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

বন্যার পানির স্রোতে ভেসে গেল দেড় বছরের শিশু

আপডেট সময় ০১:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬