ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

১৯৯২ সালের আধুনিক ফিফা র‍্যাঙ্কিং চালুর পর বিশ্বকাপ শুরুর সময় র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কোনো দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারেনি। চলতি আসরের শুরুর দিকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা। বিশ্বকাপের মাঝে র্শীর্ষস্থান হারালেও এরইমধ্যে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি আবারও র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরেছে তারা।

সেকারণেই আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে এবার সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ। ভাঙতে হবে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকার ‘অভিশাপ’। ফাইনালে স্পেনকে হারাতে পারলে শুধু টানা দ্বিতীয় বিশ্বকাপই নয়, ভেঙে যাবে দীর্ঘদিনের সেই অস্বস্তিকর পরিসংখ্যানও। এক নম্বর দল হিসেবেও বিশ্বকাপ জয়ের নতুন ইতিহাস গড়তে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, সর্বশেষ ২০২২ বিশ্বকাপে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় দলটি। অন্যদিকে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা এখনও টিকে আছে এবং জায়গা করে নিয়েছে ফাইনালে। আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।

এর আগে, ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালুর বিশ্বকাপে চ্যাম্পিয়ন জামার্নির র‍্যাঙ্কিং ছিল ৩। এরপর সর্বশেষ ২০২২ সালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার র‍্যাঙ্কিং ছিল ৩, ২০১৮ সালে ফ্রান্সের ৭, ২০১৪ সালে জার্মানির ২ এবং ২০১০ সালে স্পেনেরও ২। এছাড়াও এবারের চলমান বিশ্বকাপে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল হিসেবে সেমিফাইনালে খেলেছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ঘটনা।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ে রিয়েল-টাইম আপডেট পদ্ধতি চালু করেছে, যেখানে ম্যাচের ফল ও গোলের ভিত্তিতে র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়। সে কারণে এবার বেশ কয়েকবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলগুলোর অবস্থান বদলেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা?

আপডেট সময় ০৯:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬