ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মেক্সিকোর দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ জুলাই) আঘাত হানা এই ভূমিকম্পটির তীব্রতা রিখটার স্কেলে ছিল ৭ দশমিক ৪ মাত্রা। শক্তিশালী এই ভূকম্পনের পরপরই সংশ্লিষ্ট অঞ্চলে সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। মেক্সিকোর পাশাপাশি এই কম্পনে কেঁপে উঠেছে প্রতিবেশী দেশ গুয়াতেমালা এবং এল সালভাদরের বহু এলাকা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের পুয়ের্তো মাদেরো শহরের কাছাকাছি এলাকায় এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। উৎপত্তিস্থলটি বেশ অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা অনেক বেশি অনুভূত হয়েছে।

ভয়াবহ এই ভূকম্পনের পরপর মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা (ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম) সক্রিয় হয়ে ওঠে। সংস্থাটি সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওই পুরো উপকূলীয় অঞ্চলের জন্য একটি জরুরি সুনামি হুমকির সতর্কতা জারি করেছে।

এদিকে ভূমিকম্পের তীব্রতা মেক্সিকোর সীমান্ত ছাড়িয়ে প্রতিবেশী দেশগুলোতেও আতঙ্ক তৈরি করেছে। বার্তা সংস্থা রয়টার্সেকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে ভূমিকম্পের সময় বড় বড় ভবনগুলো তীব্রভাবে কেঁপে ওঠে।

অপর একজন প্রত্যক্ষদর্শী জানান, প্রতিবেশী দেশ এল সালভাদরেও এই শক্তিশালী ভূকম্পনটি খুব ভালোভাবে অনুভূত হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আপডেট সময় ০৯:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬