ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ড. ইউনূসসহ বিএনপির একাধিক নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস! জামায়াত নেতৃত্বাধীন জোটে ভাঙনের ইঙ্গিত, অবস্থান পুনর্মূল্যায়নে এনসিপি ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন নাহিদ-হাসনাতরা কাঁধে বহনযোগ্য চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলো হাসিতে মন জয় করা সেই তাহসিন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা হামলা করবে না ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র সামরিক হামলা স্থগিত রাখলে ইরানও পাল্টা হামলা চালাবে না বলে জানিয়েছে তেহরান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও ‘আঘাতের বদলে আঘাত’ নীতির আওতায় সামরিক অভিযান স্থগিত রাখবে।

টানা ১৩ রাতের বিমান হামলার পর শুক্রবার রাতে পেন্টাগন সাময়িকভাবে অভিযান বন্ধ করে। এরপর টানা দুই দিন দুই পক্ষ থেকেই নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোলাবারুদের সম্ভাব্য ঘাটতি এবং অভিযানের কার্যকারিতা নিয়ে সামরিক কর্মকর্তাদের উদ্বেগও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

অন্যদিকে, ইরান এই বিরতিকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে না। তেহরানের দাবি, অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর তাদের আস্থা নেই। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে ইরান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা হামলা করবে না ইরান

আপডেট সময় ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬