ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১ ৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’

আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৭৯৩ বার পড়া হয়েছে

আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে দেওয়া শেখ হাসিনার এক বক্তব্য আদালতের মর্যাদা ক্ষুণ্ন করে এবং সেটি বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল বলে মনে করেন বিচারপতিরা।

এর আগে, ১৯ জুন অনুষ্ঠিত শুনানিতে এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্য সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে আদালত বুধবার রায় ঘোষণা করে।

এ রায়ের ফলে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি আওয়ামী লীগের পক্ষ থেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৮:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫