ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের দুই বছর পর প্রধানমন্ত্রীর হাতে রক্ত মাখা পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক তিন দিনের সফরে বাংলাদেশে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ইরানের হামলায় চীনা কোম্পানির ভবনে নিহত ১ বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: আন্দালিভ পার্থ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’ হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের মাম’লায় আত্মগোপনে থেকেও বেতন তুলেছেন মাদরাসা সুপার

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না পরীক্ষা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছেন এক পরীক্ষার্থী। এ কারণে জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় তিনি অংশ নিতে পারেননি। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাজিয়াত শওকত তারিম (২০ বছর) নগরীর বহদ্দারহাট আল আমিন হাউজিং সোসাইটির বাসিন্দা শওকত আলীর ছেলে। 

নাজিয়াতের বড় ভাই তাহমীম শওকত তাহিমের করা লিখিত অভিযোগে বলা হয়, জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রের উদ্দেশে শুলকবহর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন নাজিয়াত। শহীদ ওয়াসিম ফ্লাইওভারে ওঠার পর মুরাদপুর এলাকায় ইশারা দিয়ে অটোরিকশাটি থামান দুই ব্যক্তি। তারা নিজেদের ব্যাংকের চাকরিজীবী পরিচয় দিয়ে দ্রুত কর্মস্থলে যাওয়ার কথা বললে চালক তাদের গাড়িতে তুলে নেন।

এর কিছুক্ষণ পর ওই দুই ব্যক্তি নাজিয়াতের নাকমুখে রুমাল চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তার হাতে থাকা ফাইল থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড, মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ৫০০ টাকা তারা নিয়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় কালুরঘাট সেতু এলাকায় ফেলে রেখে পালিয়ে যান। জ্ঞান ফেরার পর নাজিয়াত কাপ্তাই রাস্তার মাথা পুলিশ বক্সে গিয়ে এক পুলিশ সদস্যকে বিষয়টি জানান। খবর পেয়ে তার বড় ভাই তাহমীম শওকত তাহিম সেখানে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। এ ঘটনার কারণে নাজিয়াত সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীর বড় ভাই তাহমীম শওকত তাহিম বলেন, থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কিন্তু তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড খোয়া যাওয়ায় আমরা এখন তার পরীক্ষা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি। সে এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলামের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না পরীক্ষা

আপডেট সময় ১০:২১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬