ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল ‘আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল’ স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের আহ্বান জানিয়ে মার্কিন সিনেটে বিল পাশ নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ: চিকিৎসকের বরাতে সার্জিস গাবতলীতে হঠাৎ একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত

হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম গণঅভ্যুত্থানের সঙ্গে ‘বেইমানি’ করেছিলেন। আর এ কারণেই তারা ছাত্র উপদেষ্টা হতে পারেননি।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খানের অভিযোগ, জুলাই গণহত্যার বিচার ও শহীদদের স্মরণে এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি নিলেও দলটির নেতাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গের চেয়ে বিএনপিবিরোধী অবস্থানই বেশি উঠে আসছে।

তিনি আরও দাবি করেন, সম্প্রতি প্রকাশ্যে আসা এনসিপি নেতা হান্নান মাসউদের একটি অডিওতে এমন বক্তব্য রয়েছে, যা থেকে গণঅভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

পোস্টে রাশেদ খান আরও লেখেন, নাহিদ ইসলাম ১ নম্বর এবং আসিফ মাহমুদ ৪ নম্বর সমন্বয়ক হয়েও ছাত্র উপদেষ্টা হয়েছেন। অথচ ২ ও ৩ নম্বর সমন্বয়ক হওয়া সত্ত্বেও হাসনাত ও সারজিস সেই সুযোগ পাননি।

তার ভাষ্য, ৭ আগস্ট রাতে একজন ছাত্র উপদেষ্টা তাকে বলেছিলেন, “হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে।” সেই বক্তব্যের ভিত্তিতেই তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের সঙ্গে ‘বেইমানি’ করার কারণেই তারা ছাত্র উপদেষ্টা হতে পারেননি।

উল্লেখ্য, এসব অভিযোগ রাশেদ খানের ব্যক্তিগত দাবি। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ

আপডেট সময় ১০:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬