ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান জিয়া-খালেদার পোস্টার টাঙিয়ে কোন অন্যায় করতে দেয়া হবে না: নাহিদ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে: রাশেদ খান নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে: সারজিস আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী

চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান, উত্তেজনা চরমে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। এতে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের সামনে দুইপক্ষ অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে এনসিপি। কর্মসূচিকে কেন্দ্র করে জামালখান প্রেসক্লাব এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে সেখানে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়।

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানাতেই তারা কর্মসূচি পালন করছিলেন।

অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে। এর প্রতিবাদ ও প্রতিরোধ করতেই তারা সেখানে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দুপক্ষের মাঝে কথা কাটাকাটি হয়েছে। পুলিশ তাদের মাঝে অবস্থান নিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি

চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান, উত্তেজনা চরমে

আপডেট সময় ০৮:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬