ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তঃসত্ত্বা মায়েদের সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর আবারও ইসরায়েলি সেনাদের বেড়েছে আত্মহত্যার প্রবণতা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকেও হুমকি ইরানের আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান গাজায় ‘গণহত্যা’ চালাতে ইসরায়েলকে লাখ লাখ অস্ত্র-গোলাবারুদ দিয়েছিল ভারত! ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে লতিফ সিদ্দিকীকে ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই মিয়ামিতে অনুশীলনে ফিরলেন মেসি, কবে মাঠে নামবেন? সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা: সমালোচনায় ফিফা সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবল এবং ফিফার বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এ লক্ষ্যে ২০ বিলিয়ন ডলারের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছে ফিফা।

‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে প্রস্তাবিত এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। এর বিনিময়ে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাবে প্রতিষ্ঠানটি।

এই পরিকল্পনার অংশ হিসেবে ফিফার ২১১টি সদস্য ফেডারেশনকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবের বিষয়ে মত দিতে বলা হয়েছে। প্রস্তাব অনুমোদন করলে ২০৩০ বিশ্বকাপ চক্রে প্রতিটি সদস্য সংস্থা প্রায় ২০ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ পাবে। আর যারা এতে সম্মতি দেবে না, তারা আগের মতোই প্রায় ১০ মিলিয়ন ডলারের উন্নয়ন অনুদান পাবে।

তবে ইনফান্তিনোর এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এরই মধ্যে জরুরি বৈঠক ডেকেছে এবং পরিকল্পনাটির কড়া সমালোচনা করেছে। উয়েফার ভাষ্য, বিশ্বকাপ কোনো ব্যক্তির সম্পত্তি নয়; তাই এর বাণিজ্যিক স্বত্ব এভাবে বিক্রি করা উচিত নয়।

শুধু উয়েফাই নয়, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং কনকাকাফও যথাযথ আলোচনা ছাড়া এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপের শত শত ক্লাবও অভিযোগ করেছে, তারা বিষয়টি গণমাধ্যম থেকেই প্রথম জানতে পেরেছে।

জানা গেছে, মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল, যার সঙ্গে ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এই প্রকল্পের প্রধান বিনিয়োগকারী হতে পারে। পুরো বিনিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে জেপি মরগান।

উল্লেখ্য, ফিফা সভাপতির দায়িত্ব পালনের ১১ বছরে এটিই প্রথম বিতর্ক নয়। এর আগেও বেসরকারি বিনিয়োগ নিয়ে তার একাধিক উদ্যোগ সমালোচনার মুখে পড়েছিল। আগামী মার্চে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন এই পরিকল্পনা বিশ্ব ফুটবলের রাজনীতিতে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা: সমালোচনায় ফিফা সভাপতি

আপডেট সময় ১২:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬