ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের দুই বছর পর প্রধানমন্ত্রীর হাতে রক্ত মাখা পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক তিন দিনের সফরে বাংলাদেশে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ইরানের হামলায় চীনা কোম্পানির ভবনে নিহত ১ বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: আন্দালিভ পার্থ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’ হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের মাম’লায় আত্মগোপনে থেকেও বেতন তুলেছেন মাদরাসা সুপার

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনাকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার দাবি, টুর্নামেন্ট চলাকালে আর্জেন্টিনাবিরোধী প্রচারণার পেছনে ব্রাজিল ও মেক্সিকো সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির আর্থিক সমর্থন ছিল।

স্থানীয় রেডিও স্টেশন রেডিও মিত্র-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই অভিযোগ করেন, আর্জেন্টিনাবিরোধী প্রচারণার মোট অর্থায়নের ২৫ শতাংশই এসেছে ব্রাজিল সরকারের কাছ থেকে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তার ভাষ্য, এই প্রচারণায় মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টিও যুক্ত ছিল।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ–সংক্রান্ত ব্যানার প্রদর্শন এবং স্পেনের বিপক্ষে ফাইনালের পর কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়ের উত্তপ্ত বাকবিনিময়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এর জেরেই আর্জেন্টিনার বিরুদ্ধে নানা সমালোচনা ছড়ায়।

এদিকে ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উপস্থিত থাকলেও স্টেডিয়ামে যাননি মিলেই। তিনি জানান, নিজের ‘সৌভাগ্যের জ্যাকেট’ না খোলার ব্যক্তিগত বিশ্বাসের কারণেই বাসভবন থেকেই বিশ্বকাপ ফাইনাল দেখেছেন তিনি।

সূত্র: গিভমি স্পোর্ট

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

আপডেট সময় ০৫:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬