ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান জিয়া-খালেদার পোস্টার টাঙিয়ে কোন অন্যায় করতে দেয়া হবে না: নাহিদ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে: রাশেদ খান নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে: সারজিস আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী

তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে বের হওয়ার সময় দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন এনসিপির নেতারা।

হামলার পর সিলেট ফিরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেন, তাদের বহনকারী গাড়িতে ছাত্রদল হামলা করেছে। ছাত্রলীগ যেভাবে বেপরোয়া ছিল সেই পথে ছাত্রদল হাঁটছে।

বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে হুঁশিয়ারি করে সারজিস আলম বলেন, তারেক রহমান কি মানুষ মারার ঠিকাদারি নিয়েছেন। তার সিগন্যাল ছাড়া ও স্থানীয় বিএনপির নির্দেশনা ছাড়া হামলা করতে পারে না ছাত্রদল। তারা জিয়ার সৈনিক স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে হবিগঞ্জে কর্মসূচি বাধাপ্রাপ্ত হওয়ায় সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই কিছুটা শঙ্কা ছিল।

সভা শেষে বেলা পৌনে ৩টার দিকে পদযাত্রার গাড়িবহর সিলেট-জকিগঞ্জ সড়ক হয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করে এনসিপি। এ সময় হামলাকারীরা পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে। হামলার মুখে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় নেতাকর্মীরাও সেখান থেকে সরে যান।

এ ঘটনায় সারজিস আলম তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’

হামলা প্রসঙ্গে সিলেটের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানিয়েছেন, তারা একটি স্থানে হামলার তথ্য পেয়েছেন। কারা হামলা করেছে তা শনাক্তের চেষ্টা চলছে।

হবিগঞ্জে বাধাপ্রাপ্ত হওয়ার পর সিলেট জেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন নিয়ে শুরুতে শঙ্কা দেখা দেয়। সেই শঙ্কার মধ্যে বৃহস্পতিবার দুপুরে জেলার প্রথম কর্মসূচি হিসেবে গোলাপগঞ্জে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় নেতারা। পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় সভা ও জুলাই আন্দোলনে নিহতদের সঙ্গে কথা বলেন সারজিস আলম ছাড়াও দলের এমপি ড. আতিক মুজাহিদ ও সংরক্ষিত আসনের এমপি কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু।

সভায় সারজিস আলম প্রধানমন্ত্রীকে সমালোচনা করে বক্তব্য দেন। সভা শেষে পৌরসভার গেট পাস হওয়ার পরই এ হামলার ঘটনা ঘটে। পরে গাড়িবহর নিয়ে সিলেট ফেরার পথে পাঁচমাইল নামক স্থানে আবার গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে হামলায় কোনো ক্ষতি হয়নি।

একই দিন দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারীসহ শীর্ষ নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি

তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম

আপডেট সময় ১০:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬