ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান জিয়া-খালেদার পোস্টার টাঙিয়ে কোন অন্যায় করতে দেয়া হবে না: নাহিদ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে: রাশেদ খান নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে: সারজিস আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

অফিস খুলে বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে তাদের পুলিশে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। যারা মাদক সেবন ও বেচাকেনা করে এদের এলাকায় থাকতে হলে এসব বন্ধ করতে হবে। অন্যথায় এলাকা ছাড়তে হবে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। কেউ আপনাদের রক্ষা করতে পারবে না।

তিনি বলেন, মারামারি, রাহাজানি, চাঁদাবাজি, মাস্তানি, সালিশ এগুলো ভালো কাজ না। উপজেলার রাখালগাছি এলাকায় বিএনপির এক কর্মীর নাম উল্লেখ করে বলেন, পরবর্তীতে চাঁদাবাজি করলে এলাকায় থাকতে পারবে না। সন্ত্রাসী করবেন কালীগঞ্জে থাকা যাবে না। এটা তারেক রহমানের সরকার।

নিমতলা এলাকায় অফিস খুলে সালিশ করার বিষয়ে তিনি বলেন, অফিস খুলে বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করে। এগুলো বন্ধ করতে হবে। বিএনপির ক্ষতি করবে এমন কাউকে ছাড় দেওয়া হবে না। সালিশ করে ৫০ হাজার টাকা নেয়। আমি নাকি এ টাকার ভাগ পাই। এগুলো আর করা যাবে না। চাঁদাবাজি, সালিশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদসহ অন্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে: রাশেদ খান

আপডেট সময় ১১:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬