ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান জিয়া-খালেদার পোস্টার টাঙিয়ে কোন অন্যায় করতে দেয়া হবে না: নাহিদ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে: রাশেদ খান নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে: সারজিস আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বিপ্লব হাসানের বাবা মো. বাবুল মিয়া ও মা বিলকিস আক্তার। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনের শহীদ বিপ্লবের বাবা-মায়ের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান আল আরিফ।

এ সময় ছাত্রদল নেতা হাসান আল আরিফ বলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্রদলের ১৪৩ জন নেতাকর্মীর পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এই শহীদ পরিবারগুলোকে কোনোভাবেই কোনো দিন ভোলা সম্ভব নয়। তাদের এই ত্যাগই আমাদের ভবিষ্যতের আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির মূল প্রেরণার উৎস। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। শহীদদের পরিবারকে বীরোচিত সম্মান জানাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং রাষ্ট্রীয়ভাবেও সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

উপহার প্রদান অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ফয়সাল ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাবেক সভাপতি নিহাদ সালমান ডুনন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোনায়েত খান পাঠান সাব্বির, সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শহীদ বিপ্লবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা জিসান আকন্দ পবিত্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা

আপডেট সময় ১১:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬