ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব প্রত্যেকটি ক্যাম্পাসকে ডিজিটালাইজড করার সুখবর দিলেন ইউজিসি সদস্য আমার বা দলের বিরুদ্ধে গেলেও সত্য প্রকাশ করুন: শফিকুর রহমান সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু তীব্র হচ্ছে এল নিনো, বন্যা ও খরার সতর্কবার্তা জাতিসংঘের

স্পেনকে ‘শেনজেন জোন’ থেকে সরানোর দাবি মেলোনির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

স্পেনকে শেনজেন জোন থেকে সাময়িক বাদ দেওয়ার দাবি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। মরক্কো সীমান্তবর্তী স্পেনের ছিটমহল সেউতায় হাজারো অভিবাসী প্রবেশের ঘটনায় এমন আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলোনি বলেন, পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। বৈঠক শেষে ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

সেউতায় অভিবাসীদের প্রবেশের ঘটনাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তিনি বলেন, শিশুদের নিয়েও অনেক মানুষ সাগর পেরিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করেছে। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই পথে প্রবেশের চেষ্টায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও স্পেনের জন্য শেনজেন এলাকা বন্ধের পক্ষে মত দেন। তার দাবি, অনিয়ন্ত্রিত অভিবাসন ইউরোপের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

তবে ইতালির এই অবস্থানের বিরোধিতা করেছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে লুইস আলবারেস বলেন, অভিবাসন ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রয়োজন সংহতি, রাজনৈতিক বিভাজন নয়।

উল্লেখ্য, শেনজেন জোন ইউরোপের ২৯টি দেশের একটি সীমান্তমুক্ত ব্যবস্থা, যেখানে সদস্য দেশগুলোর মধ্যে সাধারণত নিয়মিত সীমান্ত নিয়ন্ত্রণ থাকে না। এদিকে ইতালির ডানপন্থি নেতা মাত্তেও সালভিনিও পুরো শেনজেন ব্যবস্থাই স্থগিতের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল

স্পেনকে ‘শেনজেন জোন’ থেকে সরানোর দাবি মেলোনির

আপডেট সময় ০২:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬