ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে ১৮ বছর পর ঘরে ফেরা আলমগীর, ততদিনে মৃত ভেবে মিলাদ-দোয়া, স্ত্রীর নতুন সংসার নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, কারফিউ জারি ইরানের হামলায় কুয়েতে চীনা কোম্পানির ভবন ক্ষতিগ্রস্ত, নিরাপদ নাগরিকরা ছাত্রদলের মামলায় সারজিসের মন্তব্য, ‘সেই পুরোনো অভ্যাস’ বান্দরবানে পাহাড়ের খাদে মিলল দুই পর্যটকের লাশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে জবাব পাবে দুই দেশ: ইরান এনসিপির ওপর হামলা নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন ব্রিটিশ ফুটবলে রেকর্ড ইহুদিবিদ্বেষ, অভিযোগ বেড়েছে ৪৩% বাংলাদেশিদের ভিসা দ্রুত স্বাভাবিকের তাগিদ ভারতের কমিটির

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, কারফিউ জারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। সহিংসতার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সুনসারি ও আশপাশের কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সূত্রপাত হয় গত রোববার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে। স্থানীয় প্রশাসনের দাবি, হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে দুইজন নিহত হন। এরপর বৃহস্পতিবার কারফিউ চলাকালে পাশের সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়।

উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার, রাজনৈতিক দল, ধর্মীয় নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখতে একযোগে কাজ করতে হবে।

এদিকে, ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে দায়ীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু হলেও দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, কারফিউ জারি

আপডেট সময় ০৪:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬