ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যাম্পাসগুলোতে হামলায় সরকারের উচ্চমহলের উসকানির অভিযোগ ছাত্রশিবিরের ৫ লাখ টাকা জরিমানা হলেও ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন না আলোচিত রিপন মিয়া মাদক সেবনের ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে অব্যাহতি বেরোবি ক্যাম্পাস ছাত্রদলের দখলে: দণ্ডিত জামায়াত নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’— এবার আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য: আসিফ মাহমুদ ছাত্রদল-শিবির সংঘর্ষ, মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ ‘বাংলা আজ এক বিশালাকার কারাগার’: এবার গণআন্দোলনের হুঁশিয়ারি মমতার পৃথিবীর দিকে আসছে বিশাল গ্রহাণু, পারমাণবিক বোমা দিয়ে করা হবে ধ্বংস! জুলাই যোদ্ধাদের হাত-পা ভাঙবেন না, রক্ত ঝরাবেন না: জামায়াত আমির তনু হত্যা মামলা: জামিনে মুক্ত অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর

শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল প্যানেলে সাকিব, ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পূর্তিতে আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তারা অংশ নেবেন।

ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন। আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, একই প্যানেলে থাকবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।

রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথমবার শেখ হাসিনা ও সাকিব আল হাসান একই আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়।

রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করা সাকিব আল হাসান বিভিন্ন সময় আলোচনায় এলেও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে খুব কম মন্তব্য করেছেন। ফলে শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে তার অংশগ্রহণ রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এদিকে, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার দেশে ফেরার পরিকল্পনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে বক্তব্য দিতে পারেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। তবে তিনি সরাসরি উপস্থিত থাকবেন না; কেবল অডিওর মাধ্যমে যুক্ত হবেন বলে জানিয়েছেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ।

ড. ওয়ায়েল আউয়াদ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরপেক্ষ সাংবাদিকতার নীতির অংশ হিসেবে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, গত ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশের হাইকমিশনারকে একাধিকবার এফসিসিতে বক্তব্য দিতে এবং সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও সাড়া পাওয়া যায়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত সরকারের পক্ষ থেকেও এই আয়োজন নিয়ে কোনো আপত্তি বা বাধা জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর তথ্য অনুযায়ী, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই ভার্চুয়াল সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি প্রকাশ্যে কোনো আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে অংশ নেননি। ফলে আগামী ৫ আগস্টের এই আয়োজনকে তার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বড় আন্তর্জাতিক জনসম্মুখ উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসগুলোতে হামলায় সরকারের উচ্চমহলের উসকানির অভিযোগ ছাত্রশিবিরের

শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল প্যানেলে সাকিব, ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬