ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যাম্পাসগুলোতে হামলায় সরকারের উচ্চমহলের উসকানির অভিযোগ ছাত্রশিবিরের ৫ লাখ টাকা জরিমানা হলেও ধর্ষণ মামলা থেকে রেহাই পেলেন না আলোচিত রিপন মিয়া মাদক সেবনের ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে অব্যাহতি বেরোবি ক্যাম্পাস ছাত্রদলের দখলে: দণ্ডিত জামায়াত নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’— এবার আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য: আসিফ মাহমুদ ছাত্রদল-শিবির সংঘর্ষ, মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ ‘বাংলা আজ এক বিশালাকার কারাগার’: এবার গণআন্দোলনের হুঁশিয়ারি মমতার পৃথিবীর দিকে আসছে বিশাল গ্রহাণু, পারমাণবিক বোমা দিয়ে করা হবে ধ্বংস! জুলাই যোদ্ধাদের হাত-পা ভাঙবেন না, রক্ত ঝরাবেন না: জামায়াত আমির তনু হত্যা মামলা: জামিনে মুক্ত অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর

পুকুরে ভাসতে থাকা ফুটবলই কেড়ে নিলো শিশু সিয়ামের প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে পুকুরে ডুবে সিয়াম মৃধা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের বাসিন্দা মো. শিপন মৃধার ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই এলাকার ঈদগাহ মাঠের সামনের একটি পুকুরে দুই দিন ধরে একটি ফুটবল ভাসছিল। ধারণা করা হচ্ছে, শিশু সিয়াম বলটি আনতে গিয়ে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর সিয়ামের মরদেহ পুকুরে ভেসে উঠলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু সিয়ামের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসগুলোতে হামলায় সরকারের উচ্চমহলের উসকানির অভিযোগ ছাত্রশিবিরের

পুকুরে ভাসতে থাকা ফুটবলই কেড়ে নিলো শিশু সিয়ামের প্রাণ

আপডেট সময় ০৯:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬