ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাল খননে ৩৮ লাখ টাকার লুটপাট, চেয়ারম্যান অপসারণের দাবিতে জনতার বিক্ষোভ বাংলাদেশ, পাকিস্তান ও চীন সীমান্তে ভারতের ৫ বিলিয়নের নতুন প্রকল্প আড়াই বছর পর প্রকাশ্যে এলেন মিয়ানমারের সু চি ইরাক সফরে হঠাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চাঁদে আছড়ে পড়বে ৩ টন রকেট, ঝুঁকিতে কি পৃথিবী? ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, বোমা বিস্ফোরণ শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান জানাল দিল্লি প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেন আসিফ মাহমুদ চট্টগ্রাম বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ, জানা গেল কবে শুরু ভূ-রাজনীতি বদলে দিতে সীমান্তে বিশাল রেল নেটওয়ার্ক গড়ে তুলছে ভারত

বাংলাদেশ, পাকিস্তান ও চীন সীমান্তে ভারতের ৫ বিলিয়নের নতুন প্রকল্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সীমান্ত নিরাপত্তা ও কৌশলগত যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ভারত। বাংলাদেশ, পাকিস্তান ও চীন সীমান্তবর্তী এলাকায় রেল অবকাঠামো উন্নয়নে প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ

প্রতিবেদন অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে এই অর্থ ব্যয় করা হবে। এর আওতায় পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, রাজস্থান, আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে নতুন রেললাইন নির্মাণের পাশাপাশি বিদ্যমান রেল নেটওয়ার্ক আধুনিকায়ন করা হবে।

ব্লুমবার্গ বলছে, আগামী দুই বছরে ভারতের মোট রেল অবকাঠামো ব্যয়ের প্রায় ২২ শতাংশ এই সীমান্তভিত্তিক প্রকল্পে বরাদ্দ থাকবে। পরিকল্পিত রেলপথগুলো একদিকে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত হবে, অন্যদিকে প্রয়োজন হলে সেনা ও সামরিক সরঞ্জাম দ্রুত স্থানান্তরের কাজেও ব্যবহার করা যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতির পরিবর্তন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন করে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

এদিকে, ভারতীয় রেল মন্ত্রণালয় এ পরিকল্পনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে মোদি সরকার এরই মধ্যে সীমান্ত এলাকায় সড়ক, রেল ও অন্যান্য কৌশলগত অবকাঠামো উন্নয়নে একাধিক বড় প্রকল্প বাস্তবায়ন করেছে বলে উল্লেখ করেছে ব্লুমবার্গ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খাল খননে ৩৮ লাখ টাকার লুটপাট, চেয়ারম্যান অপসারণের দাবিতে জনতার বিক্ষোভ

বাংলাদেশ, পাকিস্তান ও চীন সীমান্তে ভারতের ৫ বিলিয়নের নতুন প্রকল্প

আপডেট সময় ০৬:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬