ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রদলকে না সামলালে বিএনপির পরিণতি আ.লীগের মতো হবে: শিবিরের গণজমায়েতে বক্তারা ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা জা’র’জ, রাজপথে নামলে দুদিনও টিকতে পারবেন না: আমির হামজা কার সঙ্গে ‘আঁতাত’, জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমির দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম একটি আদর্শিক গ্রুপের বিরোধিতা করলেই আপনাকে নাই করে দিবে: মাহফুজ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি

হরমুজ প্রণালি এমনিতেই খুলবে, নইলে হামলা চালিয়ে খোলা হবে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি নিয়ে আবারও কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ খুব শিগগিরই খুলে যাবে। আর যদি তা না হয়, তাহলে ইরানের ওপর আবারও বড় ধরনের হামলা চালানো হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং ভবিষ্যতেও তারা তা অর্জন করতে পারবে না। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালি খুলতে ইরানকে বাধ্য করা হবে।

ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করেছিল। তবে সেই সময় ইরান আলোচনার আগ্রহ দেখালে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। তার দাবি, কঠোর সামরিক চাপের কারণেই তেহরান আলোচনায় বসতে রাজি হয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, যদি ইরান আবার সমঝোতা থেকে সরে আসে, তাহলে তাদের জন্য আরও কঠিন পরিণতি অপেক্ষা করছে। যদিও তিনি আশা প্রকাশ করেন, এমন পরিস্থিতি তৈরি হবে না এবং আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব হবে।

বিশ্ব জ্বালানি তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলকে না সামলালে বিএনপির পরিণতি আ.লীগের মতো হবে: শিবিরের গণজমায়েতে বক্তারা

হরমুজ প্রণালি এমনিতেই খুলবে, নইলে হামলা চালিয়ে খোলা হবে: ট্রাম্প

আপডেট সময় ০১:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬