ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার সম্পত্তি লিখে না দেওয়ায় তিন সন্তানের ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ মা-বাবার মাজারে যেন কোনোভাবেই মাদক সেবন না হয় : এমপি আশরাফ স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে!

নেইমারের পরিবারে নতুন আলো: চতুর্থবার বাবা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪৮৫ বার পড়া হয়েছে

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার চতুর্থবারের মতো বাবা হয়েছেন। তার ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির ঘর আলো করে এসেছে তাদের দ্বিতীয় কন্যাসন্তান মেলের জন্ম। গতকাল সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে মেলের জন্ম হয়।

মেলের আগেও ২০২৩ সালে নেইমার-বিয়ানকার্দির প্রথম কন্যাসন্তান মাভি জন্ম নেয়। বিয়ানকার্দি ইনস্টাগ্রামে তাদের দুই মেয়ের ছবি শেয়ার করে লিখেছেন, “আমাদের প্রিয় এসেছে, আমাদের জীবন এখন আরো সম্পূর্ণ ও মধুর হয়েছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদে ভরে তুলুক এবং সব খারাপ থেকে তোমাকে রক্ষা করুন। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!”

নেইমার বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসের কাছ থেকে ছুটি নিয়ে প্রেমিকা ও সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

৩৩ বছর বয়সী নেইমার প্রথমবার বাবা হন ২০১১ সালে, তার প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের থেকে পুত্র দাভি লুকা জন্ম নেয়। দাভি লুকা এখনো নেইমারের সঙ্গে থাকেন। এছাড়াও ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির থেকে রয়েছে তার একটি কন্যাসন্তান হেলেনা।

এবার মেলের জন্মের পর নেইমারের চার সন্তান হলো—তিন কন্যা ও এক পুত্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন

নেইমারের পরিবারে নতুন আলো: চতুর্থবার বাবা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার

আপডেট সময় ০৬:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫