ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিজান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানালেন রিজভী

  • ভূমি জাহান
  • আপডেট সময় ১১:২০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় জানানো হয়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান মিজানুর রহমান চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

রিজভী বলেন, ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছিলেন মিজানুর রহমান চৌধুরী। ওই রাতে জিয়াউর রহমান নিহত হওয়ার সময় তিনি সার্কিট হাউস থেকে কোনোরকমে বের হয়ে প্রাণে বেঁচে যান। ফলে দেশের ইতিহাসের সেই বিয়োগান্তক ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তিনি।

শোকবার্তায় রিজভী আরও বলেন, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় মিজানুর রহমান চৌধুরী ছিলেন আপসহীন। অনৈতিকতার সঙ্গে কখনো আপস করেননি তিনি। চারিত্রিক দৃঢ়তা ও স্পষ্টবাদিতা ছিল তার ব্যক্তিজীবনের অন্যতম বৈশিষ্ট্য।

জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন মিজানুর রহমান চৌধুরীকে গভীরভাবে প্রভাবিত করেছিল উল্লেখ করে রিজভী বলেন, বহুদলীয় রাজনীতি এবং বিভিন্ন মত ও পথের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তার গভীর আস্থা ছিল। বর্তমান সময়ে তার মতো দৃঢ়চেতা মানুষের প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির এই নেতা।

উল্লেখ্য, এই প্রতিবেদনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিজান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানালেন রিজভী

আপডেট সময় ১১:২০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬