ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী সৌদির অর্থ-তুরস্কের প্রযুক্তি-পাকিস্তানের পরমাণু শক্তি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের ‘আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা করেছে’ মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ সমাধান আমাদের হাতে কিন্তু ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রীকে হাসনাত কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড, ডারউইনে ধুঁকছে অস্ট্রেলিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও ১০০ উইকেটের অনন্য ‘ডাবল’ পূর্ণ করেছেন মেহেদী হাসান মিরাজ। আর এই মাইলফলকের দিনেই ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে রীতিমতো ধস নামিয়েছেন বাংলাদেশের এই অফ স্পিনার।

চতুর্থ দিনের সকালে মাত্র দেড় ঘণ্টার মধ্যে তিনটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেন মিরাজ। প্যাট কামিন্সকে সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের ১০০তম উইকেট পূর্ণ করেন তিনি।

ডব্লিউটিসিতে ৩২ ম্যাচে মিরাজের এখন সংগ্রহ ১০০ উইকেট ও ১ হাজার ৪৩৬ রান। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স ও ক্রিস ওকসের পর পঞ্চম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে অবশ্য ১০০ উইকেটের মাইলফলকে তাইজুল ইসলামের পর দ্বিতীয় মিরাজ।

চতুর্থ দিন ৪ উইকেটে ১৬১ রান নিয়ে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। দিনের সপ্তম ওভারেই অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। ৩০ রান করে ক্যারি ফেরার পর মাত্র ৫ রানে বোল্ড হন বেউ ওয়েবস্টার। এরপর অধিনায়ক প্যাট কামিন্সও ৮ রানে মিরাজের শিকার হন।

আগের দিন স্টিভেন স্মিথকে ফিরিয়ে প্রথম উইকেট পাওয়া মিরাজের শিকার দাঁড়ায় চারটি। তাঁর ঘূর্ণিতে ২০৭ রানেই ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে এক প্রান্ত আগলে রেখে ক্যামেরন গ্রিন তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের বহুদিন পর হাফ সেঞ্চুরি।

এর আগে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪২৬ রান। তানজিদ হাসানের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর ফিফটির পর শেষ দিকে মিরাজ খেলেন গুরুত্বপূর্ণ ৬৫ রানের ইনিংস।

ফলে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও চতুর্থ দিনের সকালে মিরাজের ঘূর্ণিতে সেই প্রতিরোধ আবারও বড় ধাক্কা খেয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড, ডারউইনে ধুঁকছে অস্ট্রেলিয়া

আপডেট সময় ১০:৫০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬