ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ ও কূটনীতিতে ইরান জয়ী হয়েছে: আরাগচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ইরানযুদ্ধ এবং কূটনীতি উভয়ক্ষেত্রেই বিজয়ী হয়েছেবলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি উল্লেখ করেন, যারা শুরুতে তেহরানেরশর্তহীন আত্মসমর্পণচেয়েছিল, তারা পরবর্তীতে আলোচনার জন্য অনুনয় করেছে। 

এক অনুষ্ঠানে বক্তৃতাকালে আরাগচি জানান, বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি ও পশ্চিমা বিশ্বসহ একাধিক দেশের সমর্থনপুষ্ট বাহিনীর বিরুদ্ধে ইরান বহু দিন ধরে প্রতিরোধ গড়ে তুলেছিল। তিনি বলেন, ‘যারা শর্তহীন আত্মসমর্পণ দাবি করেছিল, যুদ্ধ শুরুর কিছুদিন পরেই তারা আলোচনার জন্য কাকুতিমিনতি শুরু করে।

আরাগচি দাবি করেন, তেহরান শুরুতে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছিল এবং লড়াই চালিয়ে গিয়েছিল, যতক্ষণ না প্রতিপক্ষ ইরানের শর্তে যুদ্ধবিরতি ও আলোচনায় রাজি হয়। শক্তির মাধ্যমে যুদ্ধ ও কূটনৈতিক আলোচনা পরিচালনা করায় বিশ্বের বহু পররাষ্ট্রমন্ত্রী ইরানকে অভিনন্দন জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানকে উদ্দেশ্য করেসাদা পতাকা তোলারএবং আত্মসমর্পণ করার আহ্বান জানানোর পর আব্বাস আরাগচির এই বক্তব্যটি সামনে এলো। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ ও কূটনীতিতে ইরান জয়ী হয়েছে: আরাগচি

আপডেট সময় ০৩:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬