ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নই, তবে প্রস্তুতি পূর্ণাঙ্গ: সিইসি চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়েদ সাকি কয়েক সপ্তাহ ধরে আড়ালে মেলানিয়া, ট্রাম্পের পাশে কে এই নাটালি হার্প পারমাণবিক হামলা হলে জবাব হবে সমপর্যায়ের: যুক্তরাষ্ট্রকে ইরান স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী BD24Report-এ একাধিক পদে নিয়োগ, আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী

মোবাইল অপারেটরদের কলড্রপ কমানোর নির্দেশ মন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোবাইল ফোনে কলড্রপ কমাতে অপারেটরদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে ডাটা প্যাকেজের দাম ও মেয়াদ নিয়েও গ্রাহকদের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) মোবাইল অপারেটর রবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, মোবাইল অপারেটরদের শুধু শহরকেন্দ্রিক নেটওয়ার্ক উন্নয়নে গুরুত্ব দিলে হবে না। গ্রামের মানুষও যেন মানসম্মত মোবাইল ও ইন্টারনেট সেবা পান, সে জন্য গ্রামাঞ্চলে নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে কলড্রপের ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি জানান, সাধারণ মানুষের হাতে ৩ থেকে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন পৌঁছে দিতে সরকার কাজ করছে।

এদিকে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মো. এমদাদ উল বারী জানান, ২০২৯ সালের মধ্যে দেশে টুজি সেবা বন্ধ করার পরিকল্পনা নেই।

গ্রাহকদের অভিযোগ, কথা বলার সময় হঠাৎ কল কেটে যাওয়া, ইন্টারনেটের ধীরগতি এবং অনুমতি ছাড়াই ভ্যালু অ্যাডেড সার্ভিস চালুর মতো সমস্যায় নিয়মিত ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

বিটিআরসির তথ্য অনুযায়ী, গত সাড়ে পাঁচ বছরে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার কাছে ৬৬ হাজার ৭০৫টি অভিযোগ জমা পড়েছে। ফলে কলড্রপ ও অন্যান্য মোবাইল সেবার মান উন্নয়নে অপারেটরদের ওপর নতুন করে চাপ বাড়ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

মোবাইল অপারেটরদের কলড্রপ কমানোর নির্দেশ মন্ত্রীর

আপডেট সময় ০৪:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬