ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মাজার জিয়ারত ও মসজিদে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সুযোগ নাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অলি আহমদ বলেন, মির্জা ফখরুলের সঙ্গে তার দীর্ঘদিনের কর্মজীবনের সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে তিনি সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলে কাজ করবেন—এটাই তার প্রত্যাশা।

নিজের নির্বাচনী অবস্থান তুলে ধরে অলি আহমদ দাবি করেন, বিভিন্ন সংস্থার জরিপে জনগণের ৬৮ থেকে ৭০ শতাংশ সমর্থন তার পক্ষে ছিল। বিপরীতে মির্জা ফখরুলের পক্ষে ছিল ২৮ থেকে ৩১ শতাংশ সমর্থন। এর মাধ্যমে জনগণ তাদের মতামত স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েও কথা বলেন অলি আহমদ। তিনি বলেন, বর্তমান সাংবিধানিক কাঠামোয় রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। বঙ্গভবনে থাকা মাজার জিয়ারত ও মসজিদে নামাজ আদায় ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির তেমন কোনো কাজ করার সুযোগ নেই।

আগামী দিনে সংসদ বসলে রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন অলি আহমদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

মাজার জিয়ারত ও মসজিদে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সুযোগ নাই

আপডেট সময় ১১:১৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬