ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদিতে বিজয়ী হাফেজদের স্বাগত জানাতে বিমানবন্দরে কর্মকর্তাদের পাঠালেন ধর্মমন্ত্রী ঢাকার তাপমাত্রা বাড়ছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার: ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আন্দালিব রহমান পার্থ? রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক গ্যাস সংকটে সিএনজি পাম্পে দীর্ঘ সারি, ভোগান্তিতে ঢাকাবাসী কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি

রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বঙ্গভবনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ—ডিএমপি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাদের চলাচল নির্বিঘ্ন রাখতে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহন এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা, বঙ্গভবন রোড ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেস ক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

অন্যদিকে, হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে।

বিকল্প রুট হিসেবে জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল ক্রসিং–ফকিরাপুল ক্রসিং–শাপলা চত্বর–ইত্তেফাক সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি।

সাময়িক এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। এ জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে, সম্ভব হলে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে বিজয়ী হাফেজদের স্বাগত জানাতে বিমানবন্দরে কর্মকর্তাদের পাঠালেন ধর্মমন্ত্রী

রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

আপডেট সময় ০৪:৪২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬