ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে: এনসিপি নেতা সারোয়ার দেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার জনগণের পাশে থেকেছে: আমানউল্লাহ আমান মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ৩ পলাতক আসামির গ্যারেজে মিললো ২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল ২০ লাখ টাকা চাঁদা দাবি, এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে মামলা সংঘর্ষে আটকে পড়া প্রাইভেটকারকে ২০০ মিটার টেনে নিয়ে গেল ট্রাক অবহেলা করলে একদিন আমাদের বিরুদ্ধেই অস্ত্র তুলবে রোহিঙ্গারা: প্রতিরক্ষা উপদেষ্টা মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, পিতার মৃত্যুদণ্ড

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, বিক্রি হলো প্রায় ৪১ কোটি টাকায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত দিয়েগো ম্যারাডোনারহ্যান্ড অব গডগোল। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ব্যবহৃত বলটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে, যা বাংলা টাকায় প্রায় ৪১ কোটি। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি ডালাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন্সের আয়োজনে বলটি বিক্রি হয়। হেরিটেজ অকশনসের তথ্যমতে, ১৯৮৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো ম্যারাডোনা বিখ্যাতহ্যান্ড অফ গডগোল এবং প্রশংসিত একক প্রচেষ্টায় ব্যবহৃত বলটি নিলামে ৩.৩৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

আর্জেন্টিনার ২১ গোলে জেতা কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্যবহৃত হয়েছিল অ্যাডিডাসেরঅ্যাজটেকাবলটি। ওই ম্যাচেই ম্যারাডোনা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দুটি গোল করেন। ম্যাচের প্রথম গোলটিই পরেহ্যান্ড অব গডনামে পরিচিতি পায়। গোলরক্ষক পিটার শিল্টনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠাতে ম্যারাডোনা বাঁ হাত ব্যবহার করেছিলেন। তবে ম্যাচ কর্মকর্তারা গোলটি বৈধ ঘোষণা করেন। এর মাত্র চার মিনিট পর নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক পাঁচ ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। পরবর্তীতে গোলটি ফিফার ভোটেগোল অব দ্য সেঞ্চুরিনির্বাচিত হয়।

হেরিটেজ অকশন্স জানিয়েছে, ম্যাচ চলাকালীন তোলা ছবির সঙ্গে মিলিয়ে বিশেষজ্ঞরা বলটির পরিচয় নিশ্চিত করেছেন। নিলামের আগে বলটির সম্ভাব্য মূল্য অন্তত ১ কোটি ডলার ধরা হয়েছিল। সেই হিসাবে ৩৩ লাখ ৫০ হাজার ডলারের বিক্রিমূল্য প্রত্যাশার তুলনায় অনেক কম। ম্যাচটির তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের ৩৬ বছর ধরে বলটি নিজের কাছে রেখেছিলেন। ২০২২ সালে লন্ডনের একটি নিলামে বলটি ২০ লাখ পাউন্ড বা প্রায় ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ওই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিও ২০২২ সালে সোথবির নিলামে প্রায় ৯৩ লাখ ডলারে বিক্রি হয়।

তবে এবারের বিক্রি কোনো ক্রীড়া বলের নিলাম রেকর্ড গড়তে পারেনি। ২০২৪ সালে মেজর লিগ বেসবলের ঐতিহাসিক মৌসুমে শোহেই ওতানির ৫০তম হোম রান করা বল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়েছিল। আর সব ধরনের ক্রীড়া স্মারকের নিলাম রেকর্ড এখনো বেবে রুথের জার্সির দখলে। ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজের তৃতীয় ম্যাচে পরা নিউইয়র্ক ইয়াঙ্কিজের কিংবদন্তি খেলোয়াড়ের সেই জার্সি ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি করে হেরিটেজ অকশন্স।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, বিক্রি হলো প্রায় ৪১ কোটি টাকায়

আপডেট সময় ১১:০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬