ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন তামিলনাড়ুতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের আমাদের কাজী নজরুল তারেক রহমান: চিফ হুইপ মাকে ধর্ষণ-হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয় ১ বছরের শিশু সন্তানকে পরীক্ষার পুরো সময় শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা নিলেন শিক্ষক গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, পরিবারের হাতে ৫০ হাজার টাকা সহায়তা দিল কলাপাড়া ওয়ালটন প্লাজা যুদ্ধে উৎপাদনে ক্ষতির মধ্যেই ২০ হাজার কোটি ঘনমিটারের বেশি নতুন গ্যাসের সন্ধান পেল ইরান কুয়াকাটায় ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি: নৌপরিবহন প্রতিমন্ত্রী সালমান শাহ হত্যা মামলা, ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

যুদ্ধে উৎপাদনে ক্ষতির মধ্যেই ২০ হাজার কোটি ঘনমিটারের বেশি নতুন গ্যাসের সন্ধান পেল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধে জ্বালানি অবকাঠামো ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যেই নতুন গ্যাসের সন্ধান পেল ইরান। দেশটি জানিয়েছে, তারা ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে নতুন গ্যাসের মজুতের সন্ধান পাওয়া গেছে।তিনি জানান, এই গ্যাসক্ষেত্র থেকে ১৬০ (১৬ হাজার কোটি) বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এটি মিষ্টি প্রাকৃতিক গ্যাস। এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুবই কম। ফলে এর পরিচালনা ও উন্নয়ন ব্যয় কম হবে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্যাসক্ষেত্র থেকে নতুন করে উৎপাদন শুরু হতে সম্ভবত কয়েক বছর সময় লাগবে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দেশ ইরানের গ্যাস উৎপাদন স্থাপনা ও তেল ডিপোর মতো জ্বালানি অবকাঠামোর পাশাপাশি পরিবহন পথেও হামলা চালিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন

যুদ্ধে উৎপাদনে ক্ষতির মধ্যেই ২০ হাজার কোটি ঘনমিটারের বেশি নতুন গ্যাসের সন্ধান পেল ইরান

আপডেট সময় ০৪:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬