ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি: মম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশের সাম্প্রতিক সহিংসতা ও একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেন তিনি।

মম লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’

বাস্তব অপরাধের ঘটনা নিয়ে নির্মিত ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ক্রাইম পেট্রোল’-এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান পরিস্থিতির তুলনা করেছেন এই অভিনেত্রী।

তার মন্তব্যে প্রতিফলিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ছড়িয়ে পড়া খুন, হামলা ও সহিংসতার খবর নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ও আতঙ্ক।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতেও নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় জাকিয়া বারী মমকে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেওয়া এই পোস্টেও ফুটে উঠেছে তার উদ্বেগ এবং সবার নিরাপত্তার প্রত্যাশা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার জোট করতে ইরানকে ডেকেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি: মম

আপডেট সময় ০২:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬