ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘বলেছিল এক কোটি চাকরি দেবে, কিন্তু ছয় মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ’ বিরোধীদের তীব্র আপত্তির মুখে ‘শাহবাগ স্কয়ার-পল্টন’ বক্তব্য প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ দিনাজপুরে শ্রমিকনেতা গ্রেপ্তার: পুলিশ-বিএনপি কর্মীদের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ স্ত্রীর আত্মহত্যা মামলায় হাজিরা শেষে নাট্যাভিনেতা আলভী বললেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী’ এবার ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে ভারত, দুই রাজ্যে উচ্চ সতর্কতা মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে ফার্মেসি থেকে ওষুধ চুরির সময় আলামিন হোসেন নামে এক যুবককে আটক করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ানোর অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপে এ ঘটনা ঘটে।

আলামিন উপজেলার ছাতিয়ানগ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

ফার্মেসির মালিক জহুরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে দোকান খুলে রেখে তিনি বাথরুমে যান। এ সুযোগে আলামিন দোকানের গেটে একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ নেওয়ার চেষ্টা করছিলেন। একপর্যায়ে চেয়ারটি ভেঙে পড়ে যান তিনি।

বিষয়টি পাশের দোকানি মাসুদ দেখতে পেয়ে দ্রুত সেখানে গিয়ে আলামিনকে আটক করেন। পরে স্থানীয়রা জড়ো হয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ওষুধ চুরির কথা স্বীকার করেন।

পাশের দোকানি জিল্লুর রহমান মামুন জানান, স্থানীয়রা তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে ১০০ রাকাত নফল নামাজ পড়তে বলা হয়। নামাজ পড়ানো না হলে তাকে মারধর করা হতে পারে—এমন আশঙ্কায় তাকে নামাজ পড়ানো হয় বলেও জানান তিনি।

স্থানীয়দের দাবি, নামাজের মাধ্যমে আলামিন যেন নিজের অপরাধের জন্য অনুতপ্ত হন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন, সেই উদ্দেশ্যেই তাকে এ শাস্তি দেওয়া হয়।

পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক

আপডেট সময় ১১:২৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬