ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরোধীদের তীব্র আপত্তির মুখে ‘শাহবাগ স্কয়ার-পল্টন’ বক্তব্য প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ দিনাজপুরে শ্রমিকনেতা গ্রেপ্তার: পুলিশ-বিএনপি কর্মীদের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ স্ত্রীর আত্মহত্যা মামলায় হাজিরা শেষে নাট্যাভিনেতা আলভী বললেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী’ এবার ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে ভারত, দুই রাজ্যে উচ্চ সতর্কতা মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী ১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি

দিনাজপুরে শ্রমিকনেতা গ্রেপ্তার: পুলিশ-বিএনপি কর্মীদের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দিনাজপুরে পরিবহন শ্রমিকনেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এতে কোতোয়ালি থানাসহ শহরের প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে সরকারি কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, বালুয়াডাঙ্গাসহ শহরের বিভিন্ন প্রবেশপথে যানবাহন আড়াআড়ি করে ব্যারিকেড দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

এর আগে বুধবার রাত ৯টার দিকে ৫ আগস্টের একটি মামলায় শেখ বাদশাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। খবরটি ছড়িয়ে পড়ার পর রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানার প্রাঙ্গণে বাদশার সমর্থকদের সঙ্গে পুলিশ ও স্থানীয় বিএনপি কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

আন্দোলনরত শ্রমিক আব্দুস সালাম বলেন, শেখ বাদশাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে।

তবে এ আন্দোলনের বিরোধিতা করেছেন পরিবহন শ্রমিকদেরই একাংশ। জেলা পরিবহন শ্রমিকনেতা আব্দুল কাইয়ুম বলেন, শেখ বাদশার গ্রেপ্তার শ্রমিক-সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, এটি রাজনৈতিক মামলা। তাই আদালতের মাধ্যমে জামিনের চেষ্টা করা উচিত। শহর অবরোধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

শ্রমিকদের অবরোধে দিনাজপুর শহরের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিরোধীদের তীব্র আপত্তির মুখে ‘শাহবাগ স্কয়ার-পল্টন’ বক্তব্য প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনাজপুরে শ্রমিকনেতা গ্রেপ্তার: পুলিশ-বিএনপি কর্মীদের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

আপডেট সময় ০৫:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬