ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আর্জেন্টিনা জেতেনি’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে জুলাই অভ্যুত্থান হয়েছে: ফয়জুল করীম বরিশালে থানাহাজতে সেদিন যা ঘটেছিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, দুর্ঘটনার শঙ্কা জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন-দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ

ইরানের হাতে এসেছে চীনের আধুনিক হিউ কিউ-৯ এয়ার ডিফেন্স মিসাইল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

এবার চীনের কাছ থেকে ইরান যে এয়ার ডিফেন্স মিসাইল এবং যুদ্ধবিমান পেতে যাচ্ছে — সেই খবর আগেই প্রকাশিত হলেও, এরই মধ্যে ইরান চীনের সর্বাধুনিক হিউ কিউ-৯ ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল ব্যবস্থা হাতে পেয়েছে বলে মিডল ইস্ট আই এক বিস্ফোরক তথ্য জানিয়েছে।ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধবিরতির পর তেহরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে শক্তিশালী করতে এই অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে।

একজন আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ২৪ জুন যুদ্ধবিরতির ঠিক পর চীনের তৈরি এই মিসাইল ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে। মার্কিন আরব মিত্ররাও এই বিষয়টি জানে এবং হোয়াইট হাউসকে অবহিত করেছে। তবে ইরান কতগুলো মিসাইল পেয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি। সূত্র মতে, তেলের বিনিময়ে এই মিসাইলগুলো ইরানের কাছে বিক্রি করেছে চীন, যিনি ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। মার্কিন তথ্য অনুযায়ী, ইরান থেকে আমদানি করা ৯০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল জ্বালানি চীনে যায়।

চীন তেলের উৎস গোপন রাখতে মালয়েশিয়া ও অন্যান্য দেশকে ট্রান্সপোর্টিং কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এই মিসাইলের চালান ইরান-চীনের গভীর সম্পর্কের প্রমাণ। পশ্চিমারা ধারণা করেছিল যে ইসরাইল-ইরান সংঘাতের সময় চীন এবং রাশিয়া দূরত্ব বজায় রেখেছে, কিন্তু এই মিসাইল চালান সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করে।

বর্তমানে ইরান রাশিয়ার তৈরি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, যা বিমান, ড্রোন এবং কিছু পরিমাণ ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করতে সক্ষম। এর পাশাপাশি, চীনের পুরনো প্রতিরক্ষা ব্যবস্থা ও ইরানের নিজস্ব তৈরি ‘খোরদাত সিরিজ’ ও ‘বাভার ৩৭৩’ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়। তেহরান চীনের আধুনিক মিসাইল প্রযুক্তি হাতে পেয়ে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে ভবিষ্যৎ কোনও সংঘাতে করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আর্জেন্টিনা জেতেনি’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল

ইরানের হাতে এসেছে চীনের আধুনিক হিউ কিউ-৯ এয়ার ডিফেন্স মিসাইল

আপডেট সময় ১০:৪৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫