ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘের প্রতিবেদন, ভারতে বাংলাভাষী মুসলিম, দলিত ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বাড়ার তথ্য, দিল্লির প্রতিবাদ আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ ‍দিতে পারতাম না: নয়ন এক মুসলিম দেশের ওপর হামলায় অন্য দেশের ভূমি ব্যবহার নয়: পেজেশকিয়ান জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নেপালে বন্যা-ভূমিধস: অপুদের দেশে ফেরার প্রস্তুতি, আটকে আছেন তাসরিফ রাজধানীতে মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের একজন আটক পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা ভারতীয় গাঁজা ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন ইউপি সদস্য বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর পরিবর্তে অর্থ সহায়তা চায় নেপাল

রাজধানীতে মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের একজন আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে মিছিলের চেষ্টা হয়েছে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ব্যানারসহ একজনকে আটক করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা জসিম উদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে কয়েকজন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ব্যানার ও পোস্টারসহ একজনকে আটক করে।

উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ আলম বলেন, স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের প্রতিবেদন, ভারতে বাংলাভাষী মুসলিম, দলিত ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বাড়ার তথ্য, দিল্লির প্রতিবাদ

রাজধানীতে মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের একজন আটক

আপডেট সময় ০৫:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬