ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বজায় থাকবে: ভেনেজুয়েলা জাতীয় দল থেকে বাদ পড়ে বাংলাদেশের সব স্মৃতি মুছে ফেললেন কিউবা মিচেল ঘোড়ায় চড়ে বর, পালকিতে কনে, বরযাত্রীরা এলেন মহিষ ও গরুর গাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ, এটি অত্যন্ত নগণ্য: অর্থমন্ত্রী নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা, নিবন্ধন পাবে না ছয় সিটের রিকশা নিজের গুমের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া মালয়েশিয়া সেপ্টেম্বর থেকে শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

হিলি বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

এবার পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় রোববার (৩০ আগস্ট) থেকে বাণিজ্য বন্ধের ঘোষণা দেন ভারতীয় ব্যবসায়ীরা বলে জানান হিলি স্থলবন্দর আমদানিরফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার ট্রাক প্রতি মালামাল পরিবহনের ওজন নির্ধারণ করে দেয়া এবং তা আজ রোববার থেকে কার্যকর করার ঘোষণা দেয়ার প্রতিবাদে ভারতের হিলি বন্দরের ব্যবসায়ীদের সব সংগঠন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বন্দরের ব্যবসায়ী সূত্রে জানা গেছে।

বন্দরের ব্যবসায়ীরা জানান, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সরকার মালামাল পরিবহনের ক্ষেত্রে ট্রাক প্রতি ১০ থেকে ১৫ মেট্রিক টন ওজন কমিয়ে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬ চাকার ট্রাকে ৩০ মেট্রিক টনের পরিবর্তে ২০ টন এবং ১০ চাকার ট্রাকে ৪০ থেকে ৪৫ টনের পরিবর্তে সর্বোচ্চ ৩০ মেট্রিক টন পণ্য পরিবহনের সীমা নির্ধারণ করা হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, ট্রাক প্রতি পণ্যের পরিমাণ কমিয়ে দেয়ায় পরিবহন ব্যয় বাড়বে। এতে আমদানিরফতানি বাণিজ্যে অতিরিক্ত খরচের বোঝা তৈরি হবে। হিলি বন্দরের শুল্ক কর্মকর্তা পারভেজ আহমেদ বলেন, ‘আমরা ভারতের ব্যবসায়ীদের তরফ থেকে এ ধরনের একটা চিঠি পেয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব প্রকার পণ্য আমদানিরফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন তেল চুক্তির পরও সার্বভৌমত্ব বজায় থাকবে: ভেনেজুয়েলা

হিলি বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট সময় ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬