ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আর্জেন্টিনা জেতেনি’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে জুলাই অভ্যুত্থান হয়েছে: ফয়জুল করীম বরিশালে থানাহাজতে সেদিন যা ঘটেছিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, দুর্ঘটনার শঙ্কা জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন-দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ

হামলার ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

এবার প্রতিবেশীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে মাথায় হেলমেট লাগিয়ে তাতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাস্তায় বের হচ্ছেন ভারতের ইন্দোর শহরের বাসিন্দা সতীশ চৌহান। সম্প্রতি তার এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সতীশ ইন্দোরের হিরানগর থানার গৌরীনগর এলাকার বাসিন্দা। ভিডিওতে তিনি বলেন, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে প্রতিবেশী বলিরাম চৌহান ও মুন্না চৌহানের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িত।

সতীশের দাবি, এই দুই প্রতিবেশী তার সম্পত্তি দখল করতে চান এবং এ নিয়ে প্রতিদিনই তাদের সঙ্গে ঝগড়া হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে, তিনি ও তার পরিবার নিজেদের জীবনের জন্য আতঙ্কিত হয়ে পড়েছেন। সতীশ আরও অভিযোগ করেন, প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করেছে। এমনকি বাড়িতে আগে থেকে লাগানো সিসিটিভি ক্যামেরাও তারা খুলে নিয়ে গেছে।

এই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ হলেও কোনো সাহায্য পাননি বলে দাবি করেন সতীশ। অভিযোগ, বারবার থানায় গিয়েও পুলিশ তার অভিযোগ নেয়নি বা কোনো নিরাপত্তা দেয়নি। এতসব ব্যর্থতার পর নিরাপত্তার স্বার্থে নিজেই উদ্যোগ নিয়ে হেলমেটে একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন ভারতের এই যুবক। তিনি জানান, যেকোনো অনিয়ম বা হামলার ঘটনা প্রমাণ করতে যেন ভিডিও থেকে তথ্য সংগ্রহ করা যায়, সেই উদ্দেশ্যে এই ব্যবস্থা নিয়েছেন।

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে অনুরাগ দ্বারী নামে একজন এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘প্রথম দেখায় এই দৃশ্য হাস্যকর মনে হতে পারে। কিন্তু শুনুন, ইন্দোরে এই মানুষটি আসলে বাধ্য হয়ে মাথায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন। কারণ প্রশাসন তাকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।’ সূত্র: ফ্রি প্রেস জার্নাল

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আর্জেন্টিনা জেতেনি’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল

হামলার ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক

আপডেট সময় ০৩:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫