ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র

যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না, যে কোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

এবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহের বলেছেন, ‘ইরান যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না, যে কোনো নতুন অভিযানের জন্য তেহরান প্রস্তুত রয়েছে। সোমবার (১৪ জুলাই) তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীকে নাসিরজাদেহ বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র এই অঞ্চলে যুদ্ধ এবং নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিতে চায় না, তবে এটি আক্রমণকারীদের যেকোনো অভিযানের বিরুদ্ধে দৃঢ় এবং নিষ্ঠুর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না।’

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার তার পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমরা বিশ্বাস করি,পারমাণবিক ইস্যু নিয়ে একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্পন্ন হওয়া উচিত, যা ইরান এবং এই অঞ্চলের জন্য উপকারী।’ নাসিরজাদেহ মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গে ফোনে কথা বলার সময় বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার তেহরানের বিরুদ্ধে অন্যায্য ও চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ইরানকে সমর্থন করার ক্ষেত্রে মালয়েশিয়ার সরকারের দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ।’

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার পক্ষ থেকে বলেন, ‘ইরান মালয়েশিয়ার একটি বন্ধুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য দেশ, আমরা যুদ্ধের জন্য ইসরায়েলকে দোষারোপ করি, তাই আমরা শুরু থেকেই এই আক্রমণের তীব্র নিন্দা জানাই।’ চাপিয়ে দেয়া যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী এবং জনগণের ঐক্য ও সাহসের জন্য তাদের কর্মক্ষমতার প্রশংসাও করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: মেহের

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন

যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না, যে কোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:১৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫