ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আর্জেন্টিনা জেতেনি’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতে জুলাই অভ্যুত্থান হয়েছে: ফয়জুল করীম বরিশালে থানাহাজতে সেদিন যা ঘটেছিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, দুর্ঘটনার শঙ্কা জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন-দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ

উত্তর গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

এবার উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় স্থল অভিযান চালানোর সময় ট্যাঙ্ক বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) এ ঘটনা ঘটে। ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এদিকে সেনাবাহিনী জানায়, নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০) এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (১৯)। তারা সকলেই ৪০১তম ব্রিগেডের ৫২তম আর্মার্ড কর্পস ব্যাটালিয়নের সদস্য। এই ঘটনায় একজন কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন যার নাম প্রকাশ করা হয়নি।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে আর্মি রেডিও জানিয়েছে, প্রাথমিক তদন্তে একটি অপারেশনাল দুর্ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। যেখানে ট্যাঙ্কের একটি শেল ভিতরে বিস্ফোরিত হয়েছিল, যদিও ফিলিস্তিনি যোদ্ধাদের ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি উড়িয়ে দেয়া হয়নি।

এদিকে, সেনাবাহিনী জানিয়েছে যে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনের সংগঠন হামাস জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে চান না। অন্যদিকে, আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সৈন্যরা একটি ট্যাঙ্কে ছিলেন যা সোমবার দুপুরের দিকে উত্তর গাজা শহর জাবালিয়ায় একটি বিস্ফোরণের শিকার হয়।

আইডিএফ প্রাথমিকভাবে সন্দেহ করেছিল, ট্যাঙ্কটি হামাসের রকেট চালিত গ্রেনেড দ্বারা আঘাত করা হয়েছে। তবে, ঘটনার পরের কয়েক ঘন্টার মধ্যে, সামরিক বাহিনী ধারণা করে সম্ভবত টাওয়ারের ভিতরে ত্রুটিপূর্ণ শেলের কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। তবে, হামাসের সশস্ত্র শাখা, ইজ্জআদ্দিন আল-কাসেম ব্রিগেডস, তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, গাজা উপত্যকায় সংঘাতের সময় ইসরাইলি ট্যাঙ্ক লক্ষ্য করে প্রতিরোধ বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আর্জেন্টিনা জেতেনি’, মেসিদের বোর্ড থেকেই সাংবাদিকদের ই-মেইল

উত্তর গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা নিহত

আপডেট সময় ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫