ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বরিশালে থানাহাজতে সেদিন যা ঘটেছিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, দুর্ঘটনার শঙ্কা জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন-দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর গোল না খাওয়া স্পেনের সামনে বেলজিয়ামের গোলঝড় এবার অমুসলিম দেশেও ই’স’রা’ই’লি পণ্য আমদানি নি’ষি’দ্ধ নতুন শত্রু খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আ’টক করল ইসরায়েল

সংঘাতে এক অপারেশনে ৩০ ইসরায়েলি পাইলট নিহত, দাবি ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৭৩২ বার পড়া হয়েছে

টানা ১২ দিনের সংঘাতের সময় ইরানের প্রতিশোধমূলক একটি বিশেষ অভিযানে ৩০ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরাকে নিযুক্ত ইরানের প্রাক্তন রাষ্টদূত হাসান কাজেমি কোমি। এটিকে ইসরায়েলি শাসনের জন্য একটি বড় আঘাত বলে অভিহিত করেছেন তিনি।

এক টেলিভিশন সাক্ষাৎকারে হাসান কাজেমি বলেন, ‘১২ দিনের যুদ্ধের সময় ইরানের একটি অভিযানে ৩০ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন। এটি (ইসরায়েলি) শাসনের জন্য কোনো ছোট বিষয় নয়।’ তিনি জোর দিয়ে বলেন, ‘শত্রুর প্রাথমিক লক্ষ্য ছিল ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন, কিন্তু তারা তাদের কোনও লক্ষ্য অর্জনে সফল হয়নি।’

কাজেমি জোর দিয়ে আরও বলেন, ‘ইসলামি বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর একটি প্রচণ্ড আঘাত দিয়েছে। এই অঞ্চলে শত্রুর বৃহত্তর এজেন্ডাকে ব্যর্থ করেছে।’ প্রসঙ্গত, গত ১৩ জুন ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং ১২ দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায়। এছাড়া ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায়।

আগ্রাসনের পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অধিকৃত অঞ্চলের শহরগুলোতে।

এছাড়াও, মার্কিন হামলার প্রতিক্রিয়ায়, ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে মার্কিন হস্তক্ষেপে ২৪ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতির ফলে বন্ধ হয় সংঘাত। সূত্র: মেহের

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরিশালে থানাহাজতে সেদিন যা ঘটেছিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল

সংঘাতে এক অপারেশনে ৩০ ইসরায়েলি পাইলট নিহত, দাবি ইরানের

আপডেট সময় ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫