ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা নিয়ে মিছিল: কারণ কী?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক সময়ে কালেমাখচিত পতাকা নিয়ে মিছিল ও মোটরসাইকেল র‍্যালির ঘটনা নজরে এসেছে। ঢাকা, মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় আয়োজিত এসব কর্মসূচি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

গত শনিবার মাদারীপুর শহরের মডেল মসজিদ এলাকায় আসরের নামাজের পর দেড় শতাধিক মুসল্লি কালো ও সাদা রঙের কালেমাখচিত পতাকা হাতে জড়ো হন। পরে তারা মোটরসাইকেল র‍্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচি শেষে মডেল মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে র‍্যালি শেষ হয়।

আয়োজকদের একজন ফখরুদ্দিন রাজী দাবি করেন, তারা যে পতাকা বহন করেছেন, সেটিকে তারা মুসলমানদের পতাকা হিসেবে বিবেচনা করেন।

অন্যদিকে, মিছিলে অংশ নেওয়া স্থানীয় এক ইমাম তরিকুল ইসলাম জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিভিন্ন দেশের পতাকা টানানো ও মিছিলের প্রেক্ষাপটে মুসলমানদের পরিচয়ের প্রতীক হিসেবে কালেমাখচিত পতাকা তুলে ধরতেই তাদের এই আয়োজন।

তবে এমন কর্মসূচি শুধু মাদারীপুরেই সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের পতাকা নিয়ে মিছিল ও সমাবেশের খবর পাওয়া গেছে।

আয়োজকদের দাবি, এটি ইসলাম ধর্মের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে পতাকার নকশা, রং এবং এর ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্নও উঠেছে। ফলে বিষয়টি এখন জনপরিসরে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা নিয়ে মিছিল: কারণ কী?

আপডেট সময় ০২:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬