ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্প ৭৫ বার ‘হরমুজ খোলা’, ১০৬ বার ‘ইরানের পরাজয়ের’ মিথ্যা দাবি করেছেন ৪০০ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে গ্রেপ্তার জামায়াতের সাবেক আমির তারেক রহমান ক্ষমতায় থাকবেন না, পতন শুরু হয়ে গেছে: পাটওয়ারী বিয়ের পর প্রাক্তনের কোলে শুভশ্রী, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না: ভূমিমন্ত্রী সন্তানদের কাছে ফিরতে চান ভারত থেকে পুশইনের শিকার শাহিদা শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে দিলে ধরে নেওয়া হবে ভারত ইন্ধন দিচ্ছে: আসিফ মাহমুদ ছাত্রদলকে না সামলালে এই সরকারের পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির সভাপতি হাসিনার পালানো নিয়ে নতুন করে মিলল চাঞ্চল্যকর তথ্য

রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না: ভূমিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজশাহী থেকে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেস্কো)-র সদর দপ্তর অন্যত্র সরানো হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সম্প্রতি নেস্কোর সদর দপ্তর রাজশাহী থেকে বগুড়ায় নেওয়ার আলোচনা চলার মধ্যেই এ মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, কোনো ঠিকাদারের বক্তব্য বা চাপের কারণে রাজশাহীর কোনো প্রতিষ্ঠান অন্য কোথাও যাবে না। তিনি জোর দিয়ে বলেন, “এটি রাজশাহী। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেস্কো কেন, কোনো প্রতিষ্ঠানই এখান থেকে সরানো হবে না।”

এ সময় তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার ভাষায়, নেস্কো ইস্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

রাজশাহীর প্রতি নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, “রাজশাহী আমার সবার আগে। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি বা মেয়রের পদ বড় নয়। এই মাটিতেই আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে রাজশাহীর স্বার্থ রক্ষা করা তার দায়িত্ব। প্রয়োজনে এই অঞ্চলের জন্য জীবন উৎসর্গ করতেও তিনি প্রস্তুত বলে মন্তব্য করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প ৭৫ বার ‘হরমুজ খোলা’, ১০৬ বার ‘ইরানের পরাজয়ের’ মিথ্যা দাবি করেছেন

রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠানই কোথাও যাবে না: ভূমিমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬