ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অযথা ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টি করা হলে তা পতিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
বার্তায় তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কি না, সেটি ভেবে দেখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

ডেস্ক রিপোর্ট 






















