ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড শান্তিচুক্তির মধ্যেই ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা  ধর্ষণ মামলায় ফাঁসানো হয় মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ট্রলিচাপায় নিজাম রাড়ী নিহতের ১ বছর পরে অভিযুক্ত ট্রলি চালক রিয়াজ র‍্যাবের হাতে আটক ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

ফেনীতে রেলপথে নাশকতার চেষ্টা: ফিশপ্লেট ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে দুর্বৃত্তরা রেলপথের ফিশপ্লেট ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত করে নাশকতার চেষ্টা চালিয়েছে। শনিবার (৮ নভেম্বর) জেলার দক্ষিণ সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় গেটম্যান আমিনুল ইসলাম সকালে রেললাইনের ওপর কিছু কাপড় ও খুলে ফেলা রেল বিট দেখতে পেয়ে রেল পুলিশের কাছে বিষয়টি জানান। খবর পেয়ে ফেনী রেলওয়ে স্টেশন, জিআরপি ও রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার মধ্যে মেরামত কাজ সম্পন্ন করে, ফলে বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন জানান, রেলপথের আপলাইনে ৮৯.০১ অংশে একটি রেল বিট, ছয়টি নাট, ২০টি কার্ড স্লিপার ও ৪০টি ইআরসি খুলে ফেলে দুর্বৃত্তরা। পরে তারা রেলবিটটি সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে বেঁধে দেয়। এতে চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে চলাচল করে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ফেনী রেলওয়ের প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার আলম বলেন, এটি নাশকতা বা মাদকাসক্তদের কাণ্ড হতে পারে। এ ঘটনায় লাকসাম জিআরপিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

ফেনীতে রেলপথে নাশকতার চেষ্টা: ফিশপ্লেট ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত

আপডেট সময় ১০:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫