ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আমজনতার দলকে আপিল করার পরামর্শ ইসির সচিবের, অনশন ভাঙার আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে অনশনে থাকা ‘আমজনতার দল’-এর সাধারণ সম্পাদক মো. তারেক রহমানকে আপিল করার আহ্বান জানিয়েছেন ইসির সচিব আখতার আহমেদ।

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।”

আখতার আহমেদ আরও বলেন, “আইনগতভাবে আমাদের দিক থেকে যতটুকু বলা প্রয়োজন, আমরা তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন এবং যেসব ঘাটতি আছে, তা পূরণ করতে পারেন।”

তিনি জানান, “নিবন্ধন আবেদন নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়। আর দলটি কিছু জায়গায় বলছে, তারা তাতে একমত নয়—এটি স্বাভাবিক। সেক্ষেত্রে তারা পুনর্বিবেচনা বা সংশোধনের জন্য আবেদন করতে পারে। আবেদন করলে কমিশন তা বিবেচনা করবে কিনা, সেটি পরবর্তী বিষয়।”

সচিব আরও বলেন, “কেউ যদি কোনও বিষয়ে সংক্ষুব্ধ থাকেন, তিনি যেকোনও সময় পুনর্বিবেচনার আবেদন করতে পারেন।”

তারেক রহমান কোন কর্তৃপক্ষের কাছে আপিল করবেন—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “সাধারণত সচিবালয় থেকেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়, কারণ চিঠিপত্র সচিবালয় থেকে যায়। আপিল করলে তা সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর যাবে। নির্দিষ্ট সময়সীমা আমি বলছি না—আপিল চাইলে এখনই বা আগামীকালও করা যায়। এটা পুরোপুরি তাদের সিদ্ধান্ত।”

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের পর সেসব নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।

সেদিন নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমানের ‘আমজনতার দল’। এরপর থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে আমরণ অনশন করছেন তিনি, যা আজ রবিবারে ১২৫ ঘণ্টা অতিক্রম করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

আমজনতার দলকে আপিল করার পরামর্শ ইসির সচিবের, অনশন ভাঙার আহ্বান

আপডেট সময় ০৫:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫