ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে’— মন্তব্য রাশেদ খাঁনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আবারও গোপন কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি দাবি করেন, প্রকাশ্যে রাজনীতি করেও শিবিরের নেতাকর্মীদের কোনো সমস্যা হয়নি, তবে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে আড়ালে থাকার মধ্যেই তারা বেশি সুবিধা দেখছে।

রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। এখন আর জোর করে শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে নেওয়া, গণরুম কিংবা গেস্টরুম নির্যাতনের মতো ঘটনা দেখা যায় না।

তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিল। তাদের ধারণা ছিল, আওয়ামী লীগ সরকারের পতনের পরও হয়তো প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগঠনটির নেতাকর্মীরা একের পর এক আত্মপ্রকাশ করেছে এবং অনেকেই তা স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজধানীর ইডেন মহিলা কলেজ-এর সাম্প্রতিক ঘটনাকে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাস উত্তাল হলেও আন্দোলনে অংশ নেওয়া অনেককে নেকাব বা মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা প্রকাশ্যেই রাজপথে নেমেছিলেন এবং নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করেননি।

পোস্টে ইডেন কলেজসংলগ্ন এলাকায় সন্ধ্যার পর রাস্তার দুই পাশে বসে থাকা যুগলদের বিষয়ও তুলে ধরেন তিনি। এ ধরনের পরিস্থিতি বন্ধে আন্দোলন হলে সাধারণ মানুষ তা সমর্থন জানাবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে’— মন্তব্য রাশেদ খাঁনের

আপডেট সময় ০১:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬